নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত ২০ সদস্যের দলে জায়গা পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। এর আগে জাতীয় দলের হয়ে জিম্বাবুয়েরর বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন তিনি। এবার নিউজিল্যান্ড সফরের জন্য ডাক পেয়েছেন যে কারণে বেশ উচ্ছ্বসিত ও রয়েছেন এই স্পিনার।
বর্তমান সময়ে লড়াই করে দলে থাকতে হয়, ভালো পারফরমেন্স ছাড়া দলে টিকে থাকাও কঠিন এসব কথাও মানছেন তিনি। নিউজক্রিকেট ২৪ কে তিনি বলেন,”অনেক ভালো লাগছে নিজের কাছে। স্বপ্ন পূরণ হতে চলেছে। যদি সুযোগ হয় অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আর তাছাড়া দলে টিকে থাকতে হলে অবশ্যই আমাকে ভালো পারফর্ম করতে হবে।”
এর আগে বিপিএল তারপর বিসিবি প্রেসিডেন্ট কাপ, এবং বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো করেই সকলের নজরে আসেন তিনি। যার ফলস্বরূপ ডাক পেয়েছেন নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত ২০ সদস্যের দলে।
