নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলেন, তারা সকলেই ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে দল পাওয়ার জন্য মুৃখিয়ে থাকেন। কারণ বিশ্ব ক্রিকেটের এত বড় এক মঞ্চে খেলার স্বপ্ন কার ই বা থাকবে না। তবে সদ্য শেষ হওয়া নিলামে এবারো বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আইপিএলে দল পাননি।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় আইপিএলের চতুর্দশ আসরের নিলাম। নিলামে দল পেয়েছেন মোট ৫৭ জন ক্রিকেটার, আর যারা নিবন্ধন করেছিলেন তাদের বড় অংশই রয়ে গেছেন অবিক্রিত। অনেকের নাম নিলামেও ওঠার সুযোগ পায়নি।
নিলামে অবিক্রিত থেকেছেন মুশফিক। একই পরিণতি হয়েছে থিসারা পেরেরা, মার্নাস লাবুশেন, কোরি অ্যান্ডারসন, সন্দীপ লামিচানে, অ্যালেক্স ক্যারি, অ্যালেক্স হেলস, জেসন রয়ের মত অনেক ক্রিকেটারের।
একনজরে দেখে নিন নিলামে দল না পাওয়া ক্রিকেটারদের তালিকা-
ইসুরু উদানা, ওয়েইন পারনেল, রিচি টপলি, ক্রিস গ্রিন, স্কএট কুগেলেইন, শন অ্যাবট, ম্যাথু ওয়েড, থিসারা পেরেরা, বেন ম্যাকডারমট, নাভিন উল হক, জেসন বেহরেনডর্ফ, মিচেল ম্যাকলেনাঘান, ওশান থমাস, মার্লাস লাবুশেন, মার্টিন গাপটিল, রাসি ভ্যান ডার ডুসেন, ড্যারেন ব্রাভো, কোরি অ্যান্ডারসন, শন মার্শ, রভম্যান পাওয়েল, সন্দীপ লামিচানে, কাইস আহমেদ, ইস সোধি, আদিল রশিদ, শেলডন কটরেল, কুশল পেরেরা, অ্যালেক্স ক্যারি, অ্যারন ফিঞ্চ, এভিন লুইস, জেসন রয়, অ্যালেক্স হেলস, মাহমুদউল্লাহ রিয়াদ।
