সাকিবকে দলে পেয়ে ম্যাককালামের উচ্ছ্বাস প্রকাশ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঘরের ছেলে ঘরে ফিরেছে, কথাটা এখন সবার মুখে মুখেই। কারণ কলকাতার হয়ে আবারো দলে ফিরেছেন সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরকে সামনে রেখে আজ নিলামে সাকিবকে দলে ভিড়িয়েছে তার প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্স। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

সাকিব যখন কলকাতায় খেলেছেন, তখন ম্যাককালাম ছিলেন তার সতীর্থ। খেলা ছাড়ার পর ম্যাককালাম এখন কলকাতা নাইট রাইডার্সেরই প্রধান কোচের দায়িত্ব আছেন।

সেই ম্যাককালাম সাকিবকে আবারো কলকাতার দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন,’‘সাকিবকে কলকাতা নাইট রাইডার্সে ফিরে পেয়ে ভালো লাগছে। অভিজ্ঞ, মানসম্পন্ন এবং পরীক্ষিত।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »