নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চেন্নাইয়ে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম। আর এ আসর থেকে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছে তাঁরা। ভিত্তি মূল্যে মুস্তাফিজকে দলে নিয়ে রাজস্থান বাজিমাৎ করেছে বলে মন্তব্য করেছেন গৌতম গম্ভীর।
নিজের খেলা প্রথমে আসরে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বাঁহাতি এই পেসার। দলটিকে শিরোপা জেতাতেও তাঁর অবদান কম ছিল না। বলতে গেলে একাই ফ্র্যাঞ্চাইজিটিকে চ্যাম্পিয়ন করেছিলেন। ফলে মুস্তাফিজকে পরের মৌসুমের জন্য দলে রেখে দিয়েছিল হায়দরাবাদ।
মুস্তাফিজকে রাজস্থান দলে নেয়া প্রসঙ্গে গম্ভীর বলেন,”এই নিলামের বাজিমাৎ ফিজ। রাজস্থান তাঁকে ভিত্তিমূল্যে দলে নিয়ে দারুণ কৌশল দেখিয়েছে। এখনও মনে পড়ে যখন সানরাইজার্সকে একাহাতে আইপিএল শিরোপা এনে দিয়েছিল। যদিও সেখানে ওয়ার্নার, কেন এবং অন্যরা ছিল বোলিং আক্রমণে সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল দলকে শিরোপা জেতাতে।’’
