নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলামে আজ মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। আর ফিজকে নিজেদের দলে ভেড়ানোর পরে স্বাগত জানিয়েছে বাংলা ভাষা লিখে।
১ কোটি ভারতীয় রুপি ছিল তাঁর ভিত্তিমূল্যে। নিলামে নাম উঠতেই তাকে নিয়ে আগ্রহ প্রকাশ করে রাজস্থান। শেষপর্যন্ত ১ কোটি রুপিতেই দলভুক্ত করে রাজস্থান।
মুস্তাফিজের নাম রাজস্থানের স্কোয়াডে লেখার পর অন্য ভাবে এই টাইগার পেসারকে স্বাগত জানিয়েছে দলটি। অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে মুস্তাফিজকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে,”মুস্তাফিজুর, সব ভালো তো? ওয়েলকাম টু দ্যা রয়্যালস ফ্যামিলি।”
এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে খেলেছেন মুস্তাফিজ। মুম্বাইয়ের হয়ে মুস্তাফিজের উদযাপনের একটি ছবির উপর নিজেদের জার্সির ছবি সংযুক্ত করে লিখেছে, জার্সি পরে ছবি দেওয়ার আগে এটাই ‘ট্রেলার’!
