নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএল এর ১৪ তম আসরে রেকর্ড দামে বিক্রি হয়েছেন সাউথ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডার ক্রিস মরিচ। তাকে ১৬.২৫ কোটি রূপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। এর আগের আসরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুর হয়ে খেলেছিলেন মরিচ।
এদিকে ক্রিস মরিচকে পেতে রাজস্থান এর সাথে লড়েছে প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব। পাঞ্জাবকে হারিয়েছে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দমে মরিচকে কিনে নিয়েছে রাজস্থান এর আগে আইপিএলের ইতিহাসে দামি ক্রিকেটার হিসাবে বিক্রি হয়েছিলেন যুবরাজ সিং (১৬ কোটি) বিদেশি খেলোয়াড় হিসাবে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন বেন স্টোকস ১৪.৫ কোটি।
২০১৫ সালে ১৬ কোটি টাকার বিনিময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে তাকে ডেরায় টানে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমান নাম দিল্লি ক্যাপিটালস)। ২০১৭ সালের আইপিএলে বেন স্টোকসকে ১৪.৫ কোটি টাকায় কেনে রাইজিং পুনে সুপার জায়ান্ট (এখন সেই দলের অস্বিত্ব নেই)।
স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে ২১৮ ম্যাচ খেলেছেন মরিচ। ব্যাট হাতে ১৫১.০২ স্টাইক রেটে করেছেন ১৭৬২ রান। হাফ সেঞ্চুরি রয়েছে ৩ টি, বেস্ট ৮২*। বল হাতে ২২.০৯ এ্যাভারেজে ২৭০ উইকেট শিকার করেছেন তিনি। বেস্ট বোলিং ৪/৯, ইকোনমি ৭.৭৬।
আইপিএল ইতিহাসে ৭০ ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে ১৫৭.৮৮ স্টাইক রেটে করেছেন ৫৫১ রান। হাফ সেঞ্চুরি ২ টি, বেস্ট ইনিংস ৮২*। বল হাতে ৭০ ইনিংসে ২৩.৯৯ এভ্যারেজে নিয়েছেন ৮০ উইকেট। সেরা বোলিং ৪/২৩, ইকোনমি ৭.৮১.
