শেষ মুহূর্তে আইপিএল নিলামে মুশফিকের নাম

ডেস্ক রিপোর্ট »

গতবারও ছিলেন নিলামে, নিলামের আগে শোনা যাচ্ছিলো বেশ কয়েকটি দল আগ্রহী মুশফিককে দলে ভিরাতে, তবে নিলামে কোন দল আগ্রহ দেখায়নি মুশফিককে দলে নিতে । এবারের আইপিএলের নিলামের চূড়ান্ত প্লেয়ার লিস্টে ছিলেন না মুশফিকুর রহিম, তবে শেষ মুহূর্তে বেশ চড়া ভিত্তিমুল্যেই তালিকায় নাম উঠলো এই উইকেট রক্ষক ব্যাটসম্যানের।

 

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে আজ, নিলামে ছিলেন বাংলাদেশী চার ক্রিকেটার। বাংলাদেশি ৫ম ক্রিকেটার হিসেবে শেষ মুহূর্তে নিলামের তালিকায় নাম উঠল উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। নিলামের আগে উইকেটরক্ষক ক্যাটাগরিতে চড়া ভিত্তিমূল্যে শোভা পাচ্ছে তার নাম।

 

 

এর আগে নিলামের জন্য যে কয়জন বাংলাদেশি নাম নিবন্ধন করেছিলেন সেখানে ছিলেন না মুশফিক। নিলামের জন্য চূড়ান্ত তালিকায় যে ৪ বাংলাদেশিকে বেছে নেওয়া হয়, মুশফিকের নাম ছিল না সেখানেও। তবে শেষমুহুর্তে এসে অন্তর্ভুক্ত করা হয়েছে মুশফিকের নাম।নিলামে মুশফিকের ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি। উইকেটরক্ষকদের মধ্যে মুশফিকের চেয়ে বেশি ভিত্তিমূল্য আছে শুধু স্যাম বিলিংসের, ২ কোটি রুপি।

 

মুশফিক ছাড়াও নিলামে আছেন আরও ৪ জন বাংলাদেশি। তারা হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। এদের মধ্যে সাকিব ২ কোটি, মুস্তাফিজ ১ কোটি, রিয়াদ ৭৫ লাখ এবং সাইফউদ্দিন ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন।

 

নিউজ ক্রিকেট / সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »