নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের পর এবার ইংল্যান্ডের নতুন টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফটেও নাম রয়েছে সময়ের অন্যতম সেরা অলরাাউন্ডার সাকিব আল হাসানের ।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ড্রাফট। আগের মৌসুমে সাকিবের নাম থাকলেও কেউ দলে ভেড়ায়নি থাকে। পরে অবশ্য করোনার কারণে সেটি বাতিল হয়ে যায়।
সাকিব ছাড়াও এই ড্রাফটে নাম দিয়েছেন দক্ষিণ আফ্রিকান কুইন্টন ডি কক, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, মার্টিন গাপটিল, মার্নাস ল্যাবুশেন, কাগিসো রাবাদা, ফাফ ডু প্লেসি ও ডেল স্টেইনের মতো ক্রিকেটাররা। সব মিলিয়ে ২০০ এর বেশি বিদেশি ক্রিকেটার ড্রাফটের জন্য নাম নিবন্ধন করেছেন।
