দিবারাত্রি টেস্টে ফিরলেন উড ও বেয়ারস্টো-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। ঘোষিত নতুন এই স্কোয়াডে ফিরেছেন পেসার মার্ক উড ও ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। দিবারাত্রির এই টেস্ট ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্রিকেট পাড়ায়।

সিরিজের প্রথম টেস্ট জিতে এগিয়েছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে ইংলিশদের হারের স্বাদ উপহার দিয় ভারত ফিরেছে সমতায়। মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসেব নিকেশের কারণে সিরিজের বাকি দুই ম্যাচ নিয়ে থাকছে বাড়তি উত্তেজনা। এছাড়া তৃতীয় টেস্ট থাকছ গোলাপি বলে!

দ্বিতীয় টেস্ট খেলে মঈন আলী ব্যক্তিগত কারণ দেখিয়ে হোটেল ছেড়েছেন। তাই দলে ফেরানো হয়েছে বেয়ারস্টো ও উডকে। প্রথম টেস্ট থেকে চারটি পরিবর্তন এনে দ্বিতীয় টেস্টের একাদশ সাজিয়েছিল ইংল্যান্ড। তবে হেরে যাওয়ায় তৃতীয় ম্যাচেও নিশ্চিতভাবেই একাধিক পরিবর্তন থাকবে। এছাড়া চতুর্থ টেস্টে বিশ্রাম থেকে ফিরতে পারেন জেমস অ্যান্ডারসন ও ডম বেস। আগামী ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার গোলাপি বলের টেস্টটি।

একনজরে দিবারাত্রির টেস্টে ইংল্যান্ডের ১৭ সদস্যের স্কোয়াড

জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ড ব্রড, ররি বার্নস, জ্যাক চার্লি, বেন ফোকস, ড্যান লউরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ওলি স্টোন, ক্রিস ওকস, মার্ক উড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »