নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল (রবিবার) পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেট শিকার করেছিলেন দক্ষিণ আফ্রিকার চায়নাম্যান বোলার তাবরিজ শামসি। এছাড়া পুরো সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। পুরষ্কারস্বরূপ হিসেবে আইসিসি টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিয়ের ২ নম্বর স্থানে উঠে এসেছেন এই স্পিনার।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে ৫.০৮ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। যে কারণেই র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে তার। তালিকায় উপরে উঠতে তিনি পেছনে ফেলেছেন অ্যাডম জাম্পা, আদিল রশিদ এবং মুজিব উর রহমানের মতো স্পিনারদের।
বর্তমানে ১ নম্বরে থাকা রশিদ খানের সঙ্গে মাত্র ৩ পয়েন্টের ব্যবধান শামসির। ৭৩৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে এই আফগান লেগ স্পিনার। অন্যদিকে শামসির পয়েন্ট ৭৩৩। আর এক আফগান লেগ স্পিনার মুজিব এর পয়েন্ট ৭৩০। তিনি আছেন তিন নম্বরে।
এছাড়া প্রোটিয়া বোলারদের মধ্যে ১২১ তম স্থান থেকে ৫১তম স্থানে উঠে এসেছেন ডোয়াইন প্রিটোরিয়াস। শেষ টি-টোয়েন্টিতে ৮৫ রানের বিদ্ধংসী ইনিংস খেলা ডেভিড মিলার ২২তম স্থান থেকে ৭ম স্থানে জায়গা করে নিয়েছেন। যথারীতি ব্যাটসম্যানদের তালিকা সবার ওপরে ডেভিড মালান।
