নতুন নামে যুক্ত হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে দুইদিন পরেই। আর নিলাম শুরুর আগে নিজেদের নাম বদলে ফেলছে আইপিএলের অন্যতম দল কিংস ইলেভেন পাঞ্জাব। আসন্ন মৌসুমে পুরানো নাম বাদ দিয়ে তাঁরা খেলবে পাঞ্জাব কিংস নামে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে যোগাযোগ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

মোটামুটি ভাবে ধারণা করা হচ্ছে বিসিসিআইয়ের কাছ থেকেও অনুমোদন পেয়েছে তাঁরা। তবে নাম পরিবর্তনের কারণ কোনো মালিক কিংবা দলটির অধিকর্তাররা জানাননি। ১৮ ফেব্রুয়ারি এবারের মৌসুমের নিলাম অনুষ্ঠিত হওয়ার আগে বড় অনুষ্ঠান করে নিজেদের নতুন নাম প্রকাশ করবে বলে জানা গেছে।

আইপিএলের গেল মৌসুমেও প্রত্যাশানুযায়ী পারফর্ম করতে পারেননি দলটির ক্রিকেটাররা। আইপিএলের শুরুতে পরপর হারতে হয়েছিল পাঞ্জাবকে। তবে তারপরেই টানা পাঁচ ম্যাচ জিতে গ্রুপ পর্বে চমকে দেয়। এক সময় প্লে অফে ওঠারও অন্যতম দাবিদার ছিল দলটি। তবে শেষদিকে এসে সেরা চারে ওঠা হয়নি তাঁদের। তাঁদের প্রত্যাশা পূরণ করতে না পারায় এবারের আসরের আগে গ্লেন ম্যাক্সওয়েল, মুজিব উর রহমান, শেল্ডন কটরেল, জিমি নিশামদের মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে পাঞ্জাব। তবে ক্রিস গেইল, নিকোলাস পুরান ও লোকেশ রাহুলদের মতো ক্রিকেটারদের ধরে রেখেছে তারা।

কিংস ইলেভেন পাঞ্জাব:

রিটেইন ক্রিকেটার: লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান, মানদীপ সিং, সরফরাজ খান, দীপক হুদা, প্রভাসিমরন সিং, মোহাম্মদ শামি, ক্রিস জর্ডান, দর্শন নলকান্দে, রবি বিষ্ণ, মুরুগান অশ্বিন, আর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, কিশান পোরেল

ছেড়ে দেয়া ক্রিকেটার: গ্লেন ম্যাক্সওয়েল, করুণ নায়ার, হার্ডাস ভিলজোয়েন, জগদ্বেশে সুচিথ, মুজিব উর রহমান, শেল্ডন কটরেল, জিমি নিশাম, কৃষ্ণাপ্পা গোতম, তাজিন্দর সিং

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »