ক্রিকেটারদের উপর দুর্জয়ের ক্ষোভ প্রকাশ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ওয়েস্ট ইন্ডিজের এই আনকোরা দলের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে বোর্ড কর্তারা হারের কারণে ক্রিকেটারদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবি পরিচালক, কোয়াবের সভাপতি ও সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। ক্রিকেটারদের নিবেদন নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই খ্যাতনামা ক্রিকেটার।

বিসিবি সভাপতির মত দুর্জয়ও মনে করছেন, জাতীয় দল সঠিক পরিকল্পনায় এগোচ্ছে না। খেলোয়াড়রা বায়োবাবলের দোহাই দিয়ে টেস্ট সিরিজের প্রস্তুতি খেলা থেকে বিরত ছিলেন বলে জানান তিনি।

তীব্র অসন্তোষ প্রকাশ করে দুর্জয় বলেন,’‘দেখলে বোঝা যায় কী পরিকল্পনায় এগোচ্ছে। আমার কাছে সেরকম কিছু মনে হয়নি। দুইটা চারদিনের ম্যাচ খেলার কথা ছিল এই সিরিজ লক্ষ্য করে। সেখান থেকে ম্যাচের সংখ্যা কমিয়ে আনা হয়েছে, অনেকেই খেলতে চাচ্ছিলো না। যেটা কারণ হিসেবে আমাদের দেখানো হয়েছে যে এতদিন বায়ো বাবলে থাকলে মানসিকভাবে ধকল সামলানো কঠিন হবে।‘’

টেস্টে ক্রিকেটের মেরুদণ্ড সোজা হয় প্রথম শ্রেণির ক্রিকেট দিয়েই। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট না খেলে ক্রিকেটাররা জাতীয় স্বার্থকে ছোট করে দেখছেন বলে অভিমত দুর্জয়ের।

তিনি বলেন,”যখনই আমরা প্রথম শ্রেণির ক্রিকেট আয়োজন করি তখনই ব্যক্তিগত স্বার্থ বলেন। এনডোরসমেন্টের শ্যুটিং, ফিজিক্যাল চেক আপ ঐ সময়টাতেই কেন? অনেক প্লেয়ারকে দেখা গেছে এই ছুটি কাজে লাগিয়ে বিদেশে বেড়াতে গেছে। কিন্তু আমি মনে করি এ ক্ষেত্রে জাতীয় স্বার্থটাকে ছোট করে দেখা হয়েছে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »