সাকিবকে ছাড়িয়ে গেলেন অশ্বিন!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

“সাকিব আল হাসানের” সঙ্গে অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে ভারতীয় স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের
লড়াইটা নতুন নয়। একে অন্যের রেকর্ডে ভাগ বসিয়েছেন অসংখ্যবার। এবার আরো একবার সাকিবকে ছাড়িয়ে গেলেন অশ্বিন! শুধু সাকিবকে ছাড়িয়ে গেছেন, এমনটা বললে ভুল হবে। ৩য় বারের মতো একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেটের কীর্তি গড়ে একই সাথে ছাড়িয়ে গেছেন গ্যারি সোবার্স, স্যাকলাইন মোস্তাক ও জ্যাক ক্যালিসকে।

ইংলিশদের বিপক্ষে চলতি চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫ম টেস্ট শতক। একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়ার এই অনন্য কীর্তির তালিকায় এই মুহুর্তে এককভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন অশ্বিন। একই কীর্তি ৫ বার গড়ে তালিকায় প্রথম নামটি ইয়ান বোথামের। সাকিব,ক্যালিস,সোবার্স ও স্যাকলাইন মুস্তাকরা এই কীর্তি গড়েছেন দুইবার করে।

একনজরে টেস্টে ৫ উইকেট ও শতকের রেকর্ড

১. স্যার ইয়ান বোথাম – ৫ বার
২. রবিচন্দ্রন অশ্বিন – ৩ বার
৩. স্যার গ্যারি সোবার্স, সাকলায়েন মুশতাক, জ্যাক ক্যালিস ও সাকিব আল হাসান – ২ বার করে।

নিউজক্রিকেট/ মারুফ ইসলাম ইফতি…

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »