নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল দুই দশক ধরে টেস্ট খেলছে বাংলাদেশ দল। তবে পরিসংখ্যান দেখলে বোঝা যায় বাংলাদেশের অর্জন খুবই সীমিত। রঙিন পোশাকে অন্যতম পরাশক্তি হয়ে উঠলেও সাদা পোশাকে এখনো আগের সেই অবস্থা।
২০ বছর ধরে টেস্ট খেললেও এখনও সেভাবে উন্নতি হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তবে এই উন্নতির সুযোগ থাকছে মৃত্যুর আগ পর্যন্ত বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মুমিনুল বলেন,’‘আসলেই ২০ বছর হয়ে গেছে। তবে আমার মনে হয় ওইভাবে কোনো উন্নতিই হয়নি। আর উন্নতির শেষ নেই। মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ থাকে। আমরা যতদিন খেলব, যতদিন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব, ততদিন উন্নতি করতে হবে।’’
