নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ খেলেছিল এক পেসার নিয়ে। ম্যাচটি চলাকালে সময়েই মাত্র এক পেসার রাখা নিয়ে সমালোচনা হয়। ২য় টেষ্টে ২ পেসার খেলানোর কথা থাকলেও এই টেস্টেও টাইগার একাদশে ছিলেন মাত্র এক পেসার। তাই এই বিষয়ে তিনি বেশ ক্ষুব্ধ।
পাপন মনে করেন, সাকিব আল হাসান ছাড়া বাকি স্পিনারদের চেয়ে বাংলাদেশের পেসাররাই ভালো। তিনি বলেন, ‘একটা ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই- আমাদের যে বোলাররা আছে তাদের মধ্যে পেসাররা স্পিনারদের চেয়ে ভালো।হাতেগোনা কয়টা স্পিনার আছে আমাদের। সাকিবকে আপনি বাদ দেন। এ ছাড়া স্পিনার কয়টা? দুই-তিন জন। কিন্তু আমাদের অনেক ভালো পেসার আছে। পরিবর্তন আনা হয়, খেলানো তো হয় না। পাঁচটা পেসার তো আছে। কেন খেলছে না? চট্টগ্রামে খেলার কথা ছিল খেলেনি। এখানেও অন্তত দুইজন খেলবে আমাকে কনফার্ম করেছে। কিন্তু খেলেনি কেন?’
দেশে এখন বেশ কয়েকজন পেসার আছেন জাতীয় দলের রাডারে। তিনি জানান পেসার খেলানোর পক্ষে তিনি। পাপনের বলেন, ‘আফগানিস্তান সিরিজ থেকে শুরু হয়েছে স্পিন উইকেট, স্পিন উইকেট, স্পিন উইকেট! একটা সময় ছিল যখন স্পিনে আমরা মোটামুটি ভালো ছিলাম, কারণ আমাদের পেস ভালো ছিল না। গত তিনটা বছর ধরে আমরা ধারাবাহিকভাবে ভাবছি কিভাবে পেসবান্ধব উইকেট বানানো যায়। খুব বেশি উন্নতি করেছি তা নয়, তবে আমরা অনেক উন্নতি করেছি ঘরোয়া ক্রিকেটে।’
‘আমাদের সেটার ফলশ্রুতিতে আপনি যদি দেখেন আমাদের ঘরোয়া ক্রিকেটে বা যে টুর্নামেন্টগুলা করলাম আমাদের পেসাররা ভালো বল করেছে। আমাদের এখন অনেকগুলা পেসার রয়েছে। এতগুলো পেসার থাকতে আমি পেসার খেলাবো না। ৫জনকে নিয়ে এখানে অলরাউন্ডারের জায়গাটা বন্ধ করে দিয়েছে। এখানে একটা অলরাউন্ডার নেয়ার জায়গা বন্ধ করে দিয়ে ৫ জন পেসার নিলাম কিন্তু খেলাচ্ছি না। তাহলে নেই কেন আমরা। সো আপনি যদি দল নির্বাচন বলেন আমার এটা বলার কিছু নাই।’– বলেন তিনি।
নিউজক্রিকেট/আরআর
