চেয়েছিলাম রিয়াদকে, ওরা নিয়েছে সৌম্যকে: পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চোটের কারণে ঢাকা টেস্টে খেলতে পারেননি সাকিব আল হাসান। তার বদলি হিসেবে বাইরে থেকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় সৌম্য সরকারকে। তবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, সাকিবের বদলি হিসেবে তাঁর কাছে মাহমুদউল্লাহ রিয়াদই ছিল প্রথম পছন্দ।

কুঁচকির চোট থেকে সেরে ওঠে টেস্ট সিরিজে খেলতে নেমেছিলেন সাকিব। কিন্তু প্রথম ইনিংসে বোলিং করার সময় উরুতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান সাকিব।

এরপরই দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যোগ করা হয় সৌম্যকে। যিনি সাদা বলের জন্য নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন। তবে নাজমুল হাসান জানিয়েছেন, সৌম্যর নাম ৪ নম্বরে দিয়েছিলেন তিনি।

পিঠের ব্যাথা থাকায় বোর্ড সভাপতির প্রথম পছন্দ হয়েও স্কোয়াডে ফিরতে পারেননি মাহমুদউল্লাহ। এই প্রসঙ্গে বোর্ড সভাপতি বলেন,”যখন শুনলাম সাকিব ইনজুরিতে, তখন একটা রিপ্লেসমেন্ট লাগবে। তখন এক এক করে অনেক নাম বলা হয়েছে। ওখানে আমার সামনে আকরাম ছিল, নান্নু ছিল, সুজন ছিল, সুমন ছিল। আমি ওদেরকে অপশন দিয়েছিলাম চারটা না পাঁচটা। মাহমুদউল্লাহ রিয়াদ নাম্বার ওয়ান, তারপর মোসাদ্দেক, শেখ মেহেদী, এবং ফোর্থ অপশন ছিল সৌম্য। তো রিয়াদ আমাকে জানায় যে ওর পিঠে ব্যাথা আছে। মোসাদ্দেক ঢাকায় নেই (টি-টেন খেলছে)। এরপর তারা সৌম্যকে বাছাই করেছে।”

দ্বিতীয় টেস্টে ১৭ রানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। সৌম্য দুই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ১৩ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »