প্রিটোরিয়াসের রেকর্ড গড়া বোলিংয়ে সমতায় ফিরলো আফ্রিকা

ডেস্ক রিপোর্ট »

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সহজ জয়ে তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে পাকিস্তান সংগ্রহ করে ১৪৪ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে ২২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। দক্ষিণ আফ্রিকার ডুয়াইন প্রিটোরিয়াস একাই শিকার করেন ৫টি উইকেট।

 

এর আগে ১৪৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৪ রানে বিদায় নেন ওপেনার জানেমান মালান। তাকে বোল্ড করেন শাহীন আফ্রিদি। এরপর আবার উইকেট হারায় তাঁরা, ২১ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

 

তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়েন রেজা হেনড্রিকস ও পাইট ফন বিলওন। হেনড্রিকস ৩০ বলে ৪২ রান করে উসমান কাদিরের শিকার হন। পরের ওভারেই নওয়াজের শিকারে পরিণত হন পাইট। তার ব্যাট থেকে আসে ৩২ বলে ৪২ রান।

ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেন দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। ২২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় তারা। মিলার ১৯ বলে ২৫ ও ক্লাসেন ৯ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

 

সংক্ষিপ্ত স্কোর

 

পাকিস্তান ১৪৪/৭ (২০ ওভার)

রিজওয়ান ৫১, ফাহিম ৩০*;

প্রিটোরিয়াস ৫/১৭।

 

দক্ষিণ আফ্রিকা ১৪৫/৪ (১৬.২ ওভার)

হেনড্রিকস ৪২, পাইট ৪২, মিলার ২৫*, ক্লাসেন ১৭*;

শাহীন ২/১৮।

 

দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »