ডেস্ক রিপোর্ট »
দুপুরের রোদ যখন প্রখর ঠিক ২ টার সময় টিম প্র্যাক্টিস শুরু করে সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়র্স। গতকালের প্র্যাক্টিস থেকে আজকের প্র্যাক্টিসে খেলোয়াড়দের বেশি প্রফুল্ল মন্ডিত লেগেছে। তার কারণ হলো তাদের আইকন খেলোয়াড় জাকির হাসান তাদের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন।
সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়র্স এর সহকারী কোচ সুইট আহমেদ আমাদের জানান তিনি তার এই টিমকে নিয়ে চ্যাম্পিয়ন হতে চান। কারণ হিসাব তিনি বলেন আমাদের টিমে অনেক ভালো ক্রিকেটার রয়েছে। আইকন জাকির হাসানের ব্যাপারে জানতে চাইলে বলেন, জাকির আজকে আমাদের সাথে যোগ দিয়েছে। ও আমাদের নিশ্চিত করেছে ও আমাদের টিমের হয়ে কিপিং করবে। আমরা কিপিং নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। যেহেতু জাকির আছে আমাদের দুশ্চিন্তা কেটে গিয়েছে। তিনি তার স্পিনার সাকিব এবং নাজমুল কে যথেষ্ট আশাবাদী। তিনি মনে করেন তার টিমের পেইস বোলিং ইউনিট সব থেকে শক্তিশালী এবং পরিপক্ব। যেখানে ইরফান এবং জয়নুল রয়েছেন এবং জালালের মতো তরুণ ও রয়েছে। অধিনায়কত্বের ব্যাপারে জানতে চাইলে বলেন জাকির হাসান আমাদের অধিনায়ক। সে বলেছে সে পুরো টিমের দায়িত্ব নিবে।
জাকির হাসান বলেছেন আমাদের টিম অনেক ভালো। ছেলের প্রথম ম্যাচ জজয়ের জন্য মরিয়া। আমরা ম্যাচ বাই ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হতে চাই। টিম মেম্বারদের সম্বন্ধে তিনি আমাদের টিমের ছেলেরা অনেক পরিশ্রমী। আর আমরা সবাই জানি পপরিশ্রমের ফল বৃথা যায় না। আমরা আমাদের সেরাটা দিয়ে লড়ব। পরিশেষে সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন জাকির হাসান
