ঢাকা টেস্টে বড় টার্গেটের দিকে ক্যারিবীয়রা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঢাকা টেস্টের ৩য় দিনশেষে ১৫৪ রানে এগিয়ে রয়েছে সফররত উইন্ডিজ। টাইগারদের করা ২৯৬ রানের পর নিজেদের ২য় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ক্যারিবীয়রা।

৪ উইকেটে ১০৫ রান নিয়ে ৩য় দিনে ব্যাট করতে নেমেন কর্ণওয়ালের শিকার হয়ে মিথুন ফেরেন দ্রুত। মুশফিক অর্ধশতক পেলেও ভুল শটে উইকেট বিলিয়ে বিদায় নেন তিনিও! ১৫৫ রানেই ৬ উইকেট হারিয়ে ফলোঅনের লজ্জার সামনে যখন মুখোমুখি টাইগাররা, তখন ব্যাট হাতে আবারো জ্বলে উঠলেন লিটন-মিরাজরা। দু’জনের দূর্দান্ত ১২৬ রানের জুটিতে ফলোয়ান এড়ায় টাইগাররা। দু’জনেই করেন অর্ধশতক, এরপরই রাকহিম কর্ণওয়াল নামক কামানের আঘাতে শেষ টাইগার শিবির!

কর্ণওয়াল আঘাতে ২৮১ রানে ৬ উইকেট থেকে ২৮৩ রানেই নেই ৯ উইকেট! শেষ উইকেটে তাইজুলের ১৩ রানে ২৯৬ রানে থামে টাইগারদের ১ম ইনিংস। রাহকিম কর্ণওয়াল টেস্ট ক্যারিয়ারের ২য় ফাইফর শিকার করেন। গ্যাব্রিয়েল ৩টি ও জোসেফ শিকার করেন দুই উইকেট। টাইগারদের পক্ষে লিটন ৭১ ও মিরাজ করেন ৫৭ রান।

১১৩ রানে এগিয়ে থেকে নিজেদের ২য় ইনিংসে ব্যাট করতে নামে ক্যারিবিয়ানরা। শুরুতেই অধিনায়ক ব্রাথওয়েটকে তুলে নেন নাইম হাসান। দলীয় ২০ রানে মসলে কে নিজের টেস্ট ক্যারিয়ারের শততম শিকার বানান মিরাজ! বাংলাদেশের হয়ে ৪র্থ বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেটে মাইলফলক স্পর্শ করেন তিনি। ২০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ার পর ৩য় উইকেটে ১৯ রান যোগ করতেই বোল্ড হয়ে ফেরত যান ক্যাম্পবেল! দিনশেষে ৩ উইকেটে ৪১ রান সংগ্রহ করেছে সফরকারীরা।

বোনার ও নাইটওয়াচম্যান ওয়ারিকানের ব্যাট দিনশেষ করে উইন্ডিজ। ১৫৪ রানে এগিয়ে থেকে ৪র্থ দিনে প্রথম সেশনে ব্যাট করবে ক্যারিবীয়রা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »