নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট ক্রিকেট ইতিহাসে এর আগে বাংলাদেশের হয়ে শত উইকেটের দেখা পেয়েছিলেন মোহাম্মদ রফিক, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম। বাংলাদেশ ইতিহাসে প্রথম ডানহাতি বোলার হিসেবে একশ উইকেট শিকার করলেন মিরাজ।
প্রথম একশো উইকেট শিকার করেছিলেন স্পিনার মোহাম্মদ রফিক। তাঁর এই একশো উইকেট শিকার করতে লেগেছিলো ৩৩ টেস্ট। এরপর দুই বামহাতি স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম একশত উইকেট শিকার করেন। একশ উইকেট শিকার করতে সাকিবের লেগেছিল ২৮ টেস্ট এবং তাইজুলের লেগেছিল ২৫ টেস্ট। আর মিরাজ এই মাইলফলক স্পর্শ করেছেন সবচেয়ে কম টেস্ট খেলে (২৪ টেস্টে)।
প্রথম টেস্টের আগে মিরাজের উইকেট সংখ্যা ছিল ৯০। প্রথম টেস্টে আট উইকেট শিকার করেছিলেন তিনি যে কারণে শত উইকেট থেকে দুই উইকেট দূরে থেকে শুরু করেন মিরপুর টেস্ট। প্রথম ইনিংসে ১ উইকেট পাওয়ার পরে দ্বিতীয় ইনিংসেই পেয়ে যান আরেকটি উইকেট। আর দ্রতুতম বাংলাদেশী হিসেবে ১০০ উইকেট শিকারের তালিকায় চলে যান তিনি।
