চোটের কারণে মৌসুম শেষ পুকোভস্কির-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন উইল পুকোভস্কি। তবে ডাক পাওয়ার পর থেকে ইনজুরি তাঁর পিছু ছাড়ছে না। ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে খেলা হয়নি তাঁর। এরপর তৃতীয় টেস্টে অভিষেক হলেও চোটের কারণে পরের টেস্ট থেকে আবারও বাদ পড়তে হয় তাঁকে।

এবার কাঁধের এই চোটের কারণে চলতি মৌসুমের ঘরোয়া ক্রিকেটে খেলা হচ্ছে না পুকোভস্কির। তাঁকে যেতে হচ্ছে ছুঁড়ি-কাঁচির নিচে। ভারতের বিপক্ষে সিডনিতে অভিষেক টেস্টে ফিল্ডিংয়ের সময় ডান কাঁধের চোটে পড়েন তিনি। সেই চোটের কারণে এবার পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন তিনি।

নেটে অনুশীলনের সময় স্বস্তিতে ব্যাট করতে পারছিলেন না তিনি। ভিক্টোরিয়ার কোচ ক্রিস রজার্স জানিয়েছেন, এই মৌসুমে মাঠে নামার আগে তাঁকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে কী করতে হবে সেই সিদ্ধান্ত পুকোভস্কির ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।

রজার্স বলেন,”গতকাল তাঁর নেট সেশন ছিল, সেখানে ব্যাট করতে তাঁর অস্বস্তি লাগছিল। এটা অবশ্যই তাঁর সিদ্ধান্ত। এটা তাঁর ক্যারিয়ার, সে যেটা চায় সেটাই করতে পারে। আমরা তাঁকে সমর্থন যোগাবো। এটা অস্ট্রেলিয়া দলের সঙ্গেও সম্পৃক্ত তাই সে যেটা সিদ্ধান্ত নেবে সেটাইকেই আমরা সমর্থন দেব। সে অনেকের কাছ থেকেই পরামর্শ নিচ্ছে। আশা করি এক দুই সপ্তাহের মধ্যেই এই বিষয়টি নিয়ে ধোঁয়াশা দূর হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »