নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রঙিন পোশাকে খেলতে নামবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হলেই। সংক্ষিপ্ত ফরম্যাটের দল ঘোষণার আগে শুরু হয়েছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। আর অনুষ্ঠিত এই ফিটনেস টেস্টে পাশ করতে করতে পারেননি ৬ ক্রিকেটার।
যদিও ফিটনেস টেস্টে ব্যর্থ হওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করেনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী সেই ৬ ক্রিকেটার হলেন, স্যাঞ্জু স্যামসন, ইশান কিশান, রাহুল তেওয়াতিয়া, নিতিশ রানা, সিদ্ধার্থ কাউল এবং জয়দেব উনাদকাদ।
সেখানকার প্রতিবেদনে বলা হয়েছে,”যেহেতু এটি ফিটনেস পরীক্ষার একটি নতুন ধরণ, প্রত্যেকে কিছু দিনের ব্যবধানের পরে, নতুন তারিখে এই পরীক্ষায় পাশ করার জন্য আরও একটি সুযোগ পাবে। যদি কোনও খেলোয়াড় আবারও ব্যর্থ হন, ১২ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে নির্বাচিত হওয়া কঠিন হবে তার জন্য।’’
