টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে বেতন বাড়াচ্ছে পিসিবি

ডেস্ক রিপোর্ট »

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। আর লাল বলের ক্রিকেটে এমন অর্জনের কারণে নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেটের এই আভিজাত্যে ফরম্যাটে সাফল্য ধরে রাখতে এবং তরুণ ক্রিকেটারদের টেস্ট ক্রিকেটের প্রতি উৎসাহ বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছে পিসিবি।

টেস্ট ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোসহ টেস্ট ক্রিকেটের প্রতি ক্রিকেটারদের বাড়তে থাকা যত অনীহা আছে তা দূর হবে বলে ধারণা করছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম।

এই বিষয়ে মোহাম্মদ ওয়াসিম বলেন,”এটা শুধু পাকিস্তানের নয় বরং অন্যান্য টেস্ট খেলুড়ে দলগুলোরও সমস্যা। সাদা বলের ক্রিকেট এত জনপ্রিয়তা পাচ্ছে যে লাল বলের ক্রিকেটে আর আগ্রহ খুঁজে পায় না উঠতি ক্রিকেটাররা। আর এ জন্য পাকিস্তান টেস্ট দলে উন্নতি আনতে কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে পিসিবি। টেস্ট ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোসহ এই সব পদক্ষেপের ফলে টেস্ট ক্রিকেটের প্রতি আবারও আগ্রহী হবে তরুণ ক্রিকেটাররা।’’

সাবেক এই ক্রিকেটার আরো বলেন,”সীমিত ওভারের ক্রিকেটের তুলনায় টেস্ট ক্রিকেট খুবই সীমিত। তাই টেস্ট ক্রিকেটারদের অর্থ উপার্জনের সুযোগটাও কম। টেস্ট ক্রিকেটারদের পারিশ্রমিক যেন বাড়ানো হয় সেই বিষয় নিয়ে কাজ করছে ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে বেশকিছু টেস্ট খেলুড়ে দেশ এসব পদক্ষেপ নিয়ে ফেলেছে এবং সুফলও পেতে শুরু করেছে।’’
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »