পঞ্চম বছরে পা রাখলো সাকিব আল হাসান ফ্যানস গ্রুপ অফ বাংলাদেশ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পঞ্চম বছরে পা রাখলো সাকিব আল হাসান ফ্যানস গ্রুপ অফ বাংলাদেশ-

অলরাউন্ডার সাকিব আল হাসান কে ভালোবেসে তাঁর নামে ভারচুয়াল কেন্দ্রিক গ্রুপ চালু করেন একদল ক্রিকেটপ্রেমী ভক্তরা। আর ভালোবেসে সেই গ্রুপের নাম দেয় সাকিব আল হাসান ফ্যানস গ্রুপ অফ বাংলাদেশ (মিস্টার এস এ এইচ ৭৫) হাঁটি হাঁটি পা করে আজ সেই গ্রুপের বয়স ৪ বছর শেষে ৫ বছরে পা রাখলো।

গ্রুপের জন্মদিন উপলক্ষ্যে প্রথমে কেক কেটে শুরু হয় তাঁদের এ কার্যক্রম। এরপর ছোট ছোট বাচ্চাদের খাবার বিতরণের মাধ্যমে শেষ হয় এবারের কার্যক্রম। মূলত করোনা ভাইরাসের কারণে ছোট পরিসরে অনুষ্ঠিত হয় এবারের আয়োজন।

উল্লেখ্য, এই গ্রুপটি ৪ বছর আগে প্রতিষ্ঠা করেন জাকির আল হাসান নামের এক ক্রিকেট পাগল সাকিব ভক্ত। তার সাথে ধীরে ধীরে যোগ দেয় আরো অনেক ক্রিকেট ভক্ত। এই সাকিব ভক্তরা সাকিবের সুসময়ে ও দুঃসময়ে সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে সমর্থন দিয়ে যায়।তাদের দিনরাত পরিশ্রমের ফলে গ্রুপের বর্তমান সদস্য সংখ্যা আজ ২ লক্ষ ছাড়িয়েছে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »