অবসরের সিদ্ধান্ত রাজ্জাক-নাফিজের, আগামীকাল আসবে আনুষ্ঠানিক ঘোষণা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জাতীয় দলের ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিসের নামের সামনে বসতে যাচ্ছে “সাবেক” শব্দটি! সবকিছু ঠিক থাকলে আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন এই দুই ক্রিকেটার।

রাজ্জাক-নাফিসের এমন সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল।ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হিসেবে
দায়িত্ব পেয়েছেন খান আব্দুর রাজ্জাক।অন্যদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির গুরুত্বপূর্ণ পদে জায়গা পাচ্ছেন শাহরিয়ার নাফিজও।আর তাই নিজেদের নতুন পরিচয়ে কাজ শুরু করার আগে এমন সিদ্ধান্ত অনুমিত ছিল।

নিউজক্রিকেট টুয়েন্টিফোরকে রাজ্জাক এবং নাফিজ উভয়ে জানিয়েছেন, দুজনেই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল আনুষ্ঠানিক ভাবে অবসরের ঘোষণা দিবেন তারা। নতুন দায়িত্বে কাজ শুরু করার আগে ক্রিকেট অধ্যায়ের সমাপ্তি রেখা টেনেই দায়িত্বে যুক্ত হবেন বলে জানান তারা।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »