ঢাকা টেস্টে চালকের আসনে ক্যারিবীয়রা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঢাকা টেস্টের ২য় দিনশেষে চালকের আসনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বোনার, সিলভা ও জোসেফের অর্ধশতকে ৪০৯ রানে থামে উইন্ডিজের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে দিনশেষে রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

আগের দিনের ৫ উইকেটে ২২৩ রান নিয়ে ২য় দিন শুরু করে সফরকারীরা। প্রথম সেশনে ৪৩ রান যোগ করতে ব্যক্তিগত ৯০ রানে মিরাজের বলে ফেরত যান এনক্রুমা বোনার। ম্যাচে তখনো ফেবারিট টাইগাররা, তবে ৭ম উইকেটে জসুয়া ডা সিলভা ও আলজারি জোসেফের ১১৮ রানের জুটি ম্যাচ থেকে ছিটকে দেয় টাইগারদের! শতক থেকে মাত্র ৮ রান দূরে তাইজুলের বলে বোল্ড হয়ে শতকের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন সিলভা। ৩৮৪ রানে ৭ম উইকেটের পতন ঘটলে আর মাত্র ২৫ রান যোগ করতেই অলআউট হয় ক্যারিবীয়রা। সিলভার পর দূর্দান্ত ব্যাট করা জোসেফ ফিরেন ব্যক্তিগত ৮৪ রানে।

উইন্ডিজের পক্ষে সিলভা ৯২, বোনার ৯০ ও জোসেফ করেন ৮২ রান। টাইগারদের পক্ষে তাইজুল ও আবু জায়েদ রাহী নেন ৪ টি করে উইকেট।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গ্যাব্রিয়েলের তোপে প্রথম ওভারেই শূন্য রানে আউট সৌম্য! পরের ওভারেই শান্তকে ফিরিয়ে টাইগারদের ব্যাকফুটে ঠেলে দেন গ্যাব্রিয়েল। মাত্র ১১ রানে ২ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা, ৩য় উইকেটে তামিমকে নিয়ে জুটি বাধেন অধিনায়ক মুমিনুল। ৩য় উইকেটে ৫৭ রানের জুটি টাইগারদের ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও দলীয় ৬৯ রানে কর্ণওয়ালের বলে মুমিনুল ও ৭১ রানে জোসেফের শিকার হয়ে তামিম ফেরত গেলে ম্যাচ পুরোপুরি নিজেদের আয়ত্তে নেন ক্যারিবীয়রা।

দিনশেষে মুশফিক-মিথুনের ব্যাটে ৪ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে টাইগাররা। তামিম সর্বোচ্চ ৪৪ রান করেন, উইন্ডিজের পক্ষে জোসেফ নেন ২ উইকেট। ৩০৪ রানে পিছিয়ে থেকে ৩য় দিনে ব্যাট করবে টাইগাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »