আইপিএলে টাইগারদের ভিত্তিমূল্য  প্রকাশ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

এ বছর এপ্রিলে বসতে পারে ভারতীয় ফ্র্যাঞ্চাইজির লীগ আইপিএল, টুর্নামেন্টটি ইতিমধ্যে জায়গা করে নিয়েছে বিশ্বের সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি লীগ হিসেবে। এপ্রিলের টুর্নামেন্টকে সামনে রেখে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে নিলাম, এই নিলামের জন্য ক্রিকেটারদের ভিত্তিমুল্য প্রকাশ করেছে আইপিএল কর্তপক্ষ ।

 

এপ্রিলে শুরু হতে যাওয়া আইপিএলের নিলামে জায়গা পেয়েছে বাংলাদেশী চার ক্রিকেটার, চার ক্রিকেটারের নাম জানার পরে এবার প্রকাশ হলো তাদের ভিত্তিমুল্যও। এবারের নিলামে থাকা চার বাংলাদেশী হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন। সাকিব এবং মোস্তাফিজ আগেও আইপিএলের মাঠ কাপালেও আগে কখনো আইপিএলে খেলেননি মাহমুদুল্লাহ ও সাইফুদ্দিন ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি। এবারের নিলামে সবচেয়ে বেশি ভিত্তি মূল্য ধরা হয়েছে ১১ জন ক্রিকেটারের, এর মধ্যে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ।সাকিব ছাড়াও হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, কেদার যাদব, স্টিভ স্মিথ, মঈন আলী, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড ও কলিন ইনগ্রাম। এই ১১ জন ২ কোটি ভারতীয় রুপিতে আইপিএলের নিলামে উঠবেন, যা এবারের আসরের সর্বোচ্চ ভিত্তিমূল্য।

বাকি তিন বাংলাদেশীর মধ্যে সর্বোচ্চ বিত্তিমুল্য মোস্তাফিজুর রহমানের, তার ভিত্তিমুল্য ১ কোটি টাকা । এছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদ এর ৭৫ লাখ, এবং সাইফুদ্দিনের জন্য ৫০ লাখ টাকা ভিত্তি মূল্য ধরা হয়েছে।

নিলামের জন্য খেলোয়াড়দের নিবন্ধন করার সুযোগ ছিল ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধনের সময়সীমা শেষে নিবন্ধিত খেলোয়াড়দের যে তালিকা প্রকাশ করেছিল বিসিসিআই, সেই তালিকা থেকে বাদ পড়েছেন বাংলাদেশের লিটন দাস ও সৌম্য সরকার। দেশি ও বিদেশি মিলিয়ে মোট ২৯২ জন ক্রিকেটারকে নিলামের জন্য চূড়ান্ত করা হয়েছে।

নিউজ ক্রিকেট / সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »