নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট সিরিজ শেষেই ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। তাঁর জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের ঘোষিত স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান।
এছাড়া ঘোষিত এই দলে জায়গা হয়নি জো রুট ও অ্যালেক্স হেলসের। সদ্য সমাপ্ত বিশ ব্যাশে ভালো খেললেও দলে উপেক্ষিত থেকে গেছেন হেলস। তাঁর মত আরেকজন রয়েছেন উপেক্ষিত তিনি জেমস ভিন্স। তবে দীর্ঘদিন পর দলে ফিরেছেন লিয়াম লিভিংস্টোন। ২০১৭ সালে জুনে শেষবারের মত ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দলে থাকা লিভিংস্টোন বিগ ব্যাশেও আলো ছড়িয়েছেন, যার ফলস্বরূপ জায়গা ফিরে পেয়েছেন টি-টোয়েন্টি দলে।
দলে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে আছেন জ্যাক বল ও ম্যাট পার্কিনসন। প্রসঙ্গত, আগামী ১২ মার্চ থেকে মোতেরায় শুরু হবে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ।
একনজরে ইংল্যান্ড স্কোয়াড : ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিচি টপলে ও মার্ক উড।
