নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দ্বিতীয় টেস্ট শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন এনেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নতুন পরিবর্তন হিসিবে দলে ফিরেছেন স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই টেস্টের আগে তাকে ফিট ঘোষণা করা হয়েছে। অক্ষরের দলে ফেরায় শাহবাজ নাদিম এবং রাহুল চাহার স্কোয়াড থেকে বাদ পড়েছেন।
অন্যদিকে নিয়মিত স্পিনার রবীন্দ্র জাজেদা ইনজুরিতে পড়ে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। তাই দ্বিতীয় টেস্টে ঘুরে দাড়নোর লক্ষে অক্ষরকে আবারো স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া বিসিআইয়ের নির্বাচক প্যানেল জানিয়েছে, শাহবাজ এবং চাহারকে স্কোয়াড থেকে প্রত্যাহার করে নিয়ে স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে।
দ্বিতীয় টেস্টে ভারতের স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক) রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদিপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর।
