দ্বিতীয় টেস্ট হারলেই নেতৃত্ব ছাড়বেন কোহলি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অস্ট্রেলিয়াকে তাঁদের ঘরের মাঠে হারিয়ে এসে এবার ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট হেরেছে ভারত।অধিনায়ক হিসেবে গেল ৪ ম্যাচেই হেরেছেন বিরাট কোহলি। যে কারণে প্রশ্ন উঠছে সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের অধিনায়কত্ব নিয়ে। আর এমন সময় এক মন্তব্য করে বসেছেন মন্টি পানেসের, তা হলো দ্বিতীয় টেস্টে হারলেই কোহলি অধিনায়কত্ব ছেড়ে দেবেন।

প্রথম ম্যাচে হারের কারণে দ্বিতীয় ম্যাচে ভারতীয় অধিনায়ক মানসিকভাবে মারাত্বক চাপে থাকবেন বলে জানিয়েছেন এই ইংলিশ স্পিনার।

এ প্রসঙ্গে পানেসর বলেছেন,’‘বিরাট কোহলি সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। তবে জাতীয় দল কোহলির নেতৃত্বে ভালো খেলতে পারছে না। শেষ চার টেস্টেই দেখা গিয়েছে এই বিষয়। আমার মনে হয় কোহলি মারাত্মক চাপে থাকবে। কারণ ভারতীয় দল রাহানের নেতৃত্বে দুর্ধর্ষ খেলেছে।’’

এছাড়া কোহলির নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে তিনি বলেন,”ভারত ইতিমধ্যেই টানা চার টেস্ট কোহলির নেতৃত্বে হেরেছে। সেই সংখ্যাটা পাঁচে পৌঁছালে কোহলি নেতৃত্ব থেকে সরে দাঁড়াবে। এমনটাই মনে হচ্ছে।’’

জো রুটের প্রশংসা করতে যেয়ে তিনি বলেন সে যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাতে তাঁর প্রশং প্রাপ্য। এভাবেই দল হিসেবে খেলার পরামর্শ দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তাঁর ভাষ্য,’‘ইংল্যান্ডের এই জয় অবিশ্বাস্য। টেস্টের পাঁচদিনই ওরা যে ভঙ্গিতে খেলল তাতেই পরিষ্কার ইংল্যান্ডের আত্মবিশ্বাস কোন জায়গায় রয়েছে। জো রুট যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে, তাতে ওর প্রশংসা প্রাপ্য। দলের প্রত্যেকেই জয়ে অবদান রেখেছে। এটাই দলগত খেলায় প্রয়োজন। এই মুহূর্ত দীর্ঘ সময় জমিয়ে রাখতে হবে। বহুদিন ধরে এই জয়ের উদযাপন চলবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »