বোনারের ব্যাটে প্রথম দিনশেষ করলো উইন্ডিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মিরপুরে ২য় টেস্টের প্রথম দিনশেষে এনক্রুমা বোনারের অপরাজিত ৭৪ রানে ভর করে ৫ উইকেটে ২২৩ রান সংগ্রহ করেছে ক্যারিবিয়ানরা।

সাগরিকায় দূর্দান্ত জয়ের পর ২য় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নামে ক্যারিবিয়ানরা। শুরুটা দূর্দান্ত করে ব্রাথওয়েট ও ক্যাম্পবেল। ওপেনিং জুটিতেই আসে ৬৬ রান, দলীয় ৬৬ রানে ক্যাম্পবেলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে ক্যারিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন তাইজুল।

৮৪ রানে ১ উইকেট নিয়ে লাঞ্চ বিরতিতে যায় সফরকারীরা। ২য় সেশনে ব্যাটিংয়ে নামলে চড়াও হন রাহী-সৌম্যরা। ২য় সেশনে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন রাহী সৌম্যরা। একসময় দলীয় রান দাঁড়ায় ৪ উইকেটে ১১৬ রান। ৫ম উইকেটে ব্ল্যাকউড-বোনারের ৬২ রানের জুটি ম্যাচে ফেরত আনে ক্যারিবিয়ানদের। দলীয় ১৭৮ রানে তাইজুলের বলে ব্ল্যাকউড ফিরলেও দিনশেষে বোনারের ৭৪ ও সিলভার ২৩ রানে ৫ উইকেটে ২২৩ রান করে উইন্ডিজ

টাইগারদের পক্ষে তাইজুল ও রাহী নেন ২ টি করে উইকেট। উইন্ডিজের পক্ষে বোনার সর্বোচ্চ ৭৪* ও ব্রাথওয়েট করেন ৪৭ রান। ৬ষ্ঠ উইকেটে ৪৫ রানের জুটি নিয়ে ২য় দিনে ব্যাট করবে সিলভা-বোনাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »