নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের সময় ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। ভাবা হচ্ছিল ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে সেরে উঠবেন এই অলরাউন্ডার। তবে শোনা যাচ্ছে তাঁর সেরে উঠতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে খেলা হচ্ছে না জাদেজার।
চলমান সিরিজ শুরুর আগে থেকেই চিকিৎসকের অধীনে ছিলেন বাঁহাতি এই স্পিনার। অনেকেই ভেবেছিলেন সুস্থ হয়ে শেষ দুই টেস্টে ফিরবেন তিনি। তবে সেটা আর হচ্ছে না। জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবোজের দাবি, ইতোমধ্যে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জাদেজা। যদিও এ নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
