ডেস্ক রিপোর্ট »
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের ২য় ও শেষ টেষ্টে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্র্যাটওয়েট।
ফলে বাংলাদেশ আগে ফিল্ডিং করবে। ইতিমধ্যে সিরিজে ১-০তে পিছিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।
আজ দুই দলেই এসেছে পরিবর্তন। বাংলাদেশ দলে এসেছে ৩ পরিবর্তন। ইঞ্জুরির কারণে নেই সাদমান ইসলাম ও সাকিব আল হাসান। তাদের পরবর্তীতে দলে এসেছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুন।
পেসার মুস্তাফিজের বদলি হিসেবে এসেছে আবু জায়েদ রাহী। উইন্ডিজ দলে পেসার কেমার রোচ বাদ পড়েছেন। তার পরবর্তীতে এসেছেন আলজারি জোসেফ।
নিউজক্রিকেট/আরআর
