ইভ্যালি সিলেট টি-টুয়েন্টি ব্লাস্টের প্লেয়ার’স ড্রাফট অনুষ্ঠিত-

সাফায়েত ফুয়াদ »

 

“ইচ্ছা থাকলে উপায় হয়” এই প্রবাদটি যে কতটা বাস্তবধর্মী তা বারবার প্রমাণ করছে এনামুল হক জুনিয়র নেত্রিত্বাধীন সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশন। তারা যখন তাদের নতুন কমিটি নিয়ে কাজ শুরু করেছিল সিলেটের ক্রিকেটারদের নিকট তাদের একটাই প্রতিশ্রুতি ছিল তোমরা মনোযোগ দিয়ে প্র্যাকটিস কর, আমরা তোমাদের জন্য বেশি বেশি করে টুর্নামেনট আয়োজন করব। প্রতিশ্রুতির সুবাদে তারা একের পর এক টুর্নামেন্ট আয়োজন করে সফল হয়েছে।

মহামারী করোনার কারণে সিলেট প্রথম বিভাগ ২০২০ এ যে বন্ধ হয়েছিল তা আর কবে শুরু হবে কেউই জানেন না। করোনার প্রকোপ যখন কিছুটা স্থির ছিল বিশ্ব ক্রিকেট যখন মাঠে ফিরেছিল এসোসিয়েশন তখন নিজ উদ্যোগে সিলেটের ক্রিকেটারদের নিয়ে করোনাকালীন সময়ে ও নিরাপদভাবে একটি টুর্নামেন্ট আয়োজন করে সফলভাবে শেষ করেছিল। সেই টুর্নামেন্টের ফাইনালে সিলেট ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং লিগ কমিটির অনেকেই উপস্থিত ছিলেন এবং এসোসিয়েশন ও ক্রিকেটার আবার ও লিগ শুরু করার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন। তবে সেকথা গুলো শুধুই বক্তব্য ছিল কাজ আর হয়নি। কয়েকবার তারিখ দিয়ে ও শুরু হয়নি সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ। এসোসিয়েশন এর প্রতিনিধিরা যতবারই লিগ আয়োজনের জন্য দেখা করছিলেন তারা বারবারই নানা অজুহাত দাড় করাচ্ছিলেন। ২০২১ এর শুরুতে ও দেখা করেছিলেন খেলোয়াড় এবং এসোসিয়েশন এর মেম্বাররা। তারা সাফ জানিয়ে দিয়েছেন করোনার কারণে এ বছর ও হচ্ছে না সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তবে এই সময়েই সুন্দরভাবে টুর্নামেন্ট আয়োজনে সফল এসোসিয়েশন।

এবার তারা চমকের সহিত একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। তারা আশা করছে অনেক জমকালো হবে তাদের এই আয়োজন। যার নাম দিয়েছে মুজিব শত বর্ষ ইভ্যালি সিলেট টি টুয়েন্টি ব্লাস্ট। আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে এই টুর্নামেন্টটি। আজ ছিল টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট। সিলেটের জনপ্রিয় কুশিয়ারা কনভেনশন হলে সন্ধ্যা ৬:৩০ মিনিটে শুরু হয় ড্রাফটি। এই টুর্নামেন্টে মোট ৫ টি দল অংশগ্রহণ করে। যারা হলো সিলেট সিটি করপোরেশন ওয়ারিয়র্স, সিলেট ইউনাইটেড, কুশিয়ারা রয়েলস, স্টার প্যাসিফিক স্ট্রাইকার্স ও এমকেবি প্লাটুন। ৪ টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে ড্রাফট আইকন, এ+, এ এবং বি। যে পাচঁ জন আইকে খেলোয়াড় ছিলেন তারা হলেন অলক কাপালি, এনামুল হক জুনিয়র, ইমতিয়াজ হোসেন তান্না, আবু জায়েদ চৌধুরি রাহী এবং সর্বশেষ আইকন হলেন জাকির হাসান।

ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে জয়ের জন্য বেশ আশাবাদী ৫ টি দল। সেই সুবাদে ভালো টিম গঠন করেছে তারা। আজকের এই প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন এর জনন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী।

কুশিয়ারা রয়েলস হয়ে যারা খেলবেন তারা হলেন ইমতিয়াজ হোসেন তান্না, জাকের আলী অনিক, মাহবুব হাসান, রুহেল মিয়া, মিজানুর রহমান সায়েম, ওয়াসিফ আহমেদ, নাইম আহমেদ, আবিদুল হক,সিয়াম আহমেদ, নূর আলম কাইয়ুম, মুস্তাকিম মিয়া, তাজিদ এবং হ্রিদয়।

সিলেট সিটি কর্পোরেশন ওয়ারিয়র্স এর হয়ে যারা খেলবেন তারা হলেন জাকির হাসান, সায়েল আলম রিজভী, আজাদ খান, জয়নুল, এজাজ আহমেদ, শাহনুর, ইরফান, নাজমুল, সাকিব, সোহাদুল,জালাল, শাহরিয়ার, ও সুজন।

সিলেট ইউনাইটেড এর হয়ে যারা মাঠ মাতা মাতাবেন তারা হলেন আবু জায়েদ চৌধুরী রাহী, রাহাতুল ফেরদৌস জাভেদ, মেহেদী মাহবুব চৌধুরী, শাহনাজ আহমেদ, তাসভীর রায়হান সিদ্দিকী সাদি, রিয়াদ, সফর, মুজাক্কির, আজির, মোফাস্সির, বক্কর, ব্ক্কর আহমেদ ও জয়।

স্টার প্যাসিফিক স্ট্রাইকার্সের হয়ে যারা মাঠ কাপাবেন তারা হলেন অলক কাপালি, তুষার, নাবিল সামাদ, সাঈদ, তাজিম, মেনন, অর্ক, ফয়সাল, কামরুল, সালেহিন, তোফায়েল, রাজু ও নাহিদ।

এমকেবি প্লাটুন এর হয়ে যারা খেলবেন তারা হলেন এনামুল হক জুনিয়র, ইবাদত হোসাইন, গালিব, রুমান, ইমরান আলী এনাম, ফরহাদ, ময়নুল, কামিল, নবাব, ফখরুল, সায়েম, এমদাদ ও শরিফ।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »