টেস্ট র‍্যাঙ্কিংয়ের “তিনে” উঠে এলেন রুট-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সর্বশেষ ঘোষিত আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ তিন নম্বরে উঠে এসেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বূরপ এই উপহার পেলেন রুট।

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ২১৮ এবং দ্বিতীয় ইনিংসে ৪০ রানের ইনিংসে সুবাদে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি। এই জায়গায় উঠে আসার পথে তিনি পেছনে ফেলেছেন মার্নাস ল্যাবুশেন এবং বিরাট কোহলিকে।

এছাড়া শীর্ষে থাকা কেন উইলিয়ামসনের থেকে মাত্র ৩৬ পয়েন্ট এবং দুই নম্বরে থাকা স্টিভ স্মিথের থেকে মাত্র ৮ পয়েন্ট দূরে রয়েছেন রুট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »