নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি ক্যারিবীয় সিরিজ শেষেই বাংলাদেশের ক্রিকেটারদের করোনা ভাইরাসের ভ্যাকসিন, টিকা বাঁ প্রতিষেধক দেওয়া হবে। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি জানিয়েছেন, চলতি মাসের ১৫ তারিখের পর করোনার ভ্যাকসিন দেওয়া হবে ক্রিকেটারদের। ক্রিকেটারদের পাশাপাশি ভ্যাকসিন পাবে কোচিং ও সাপোর্ট স্টাফের সদস্যরাও। পর্যায়ক্রমে করোনা ভ্যাকসিন পাবেন মাঠকর্মী থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনস্থ সবাই।
বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন,’‘শুধু খেলোয়াড় নয়, আমাদের সাপোর্ট স্টাফ, গ্রাউন্ডসম্যানদেরও এর আওতায় আনার পরিকল্পনা আছে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ইতোমধ্যে আমাদের কাছে প্লেয়ারদের তালিকা চাওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তালিকা তৈরি করে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠিয়ে দেওয়ার। সেভাবে আমরা আমাদের ভ্যাকসিন প্রোগ্রাম পরিচালনার পরিকল্পনা করছি।”
