ক্ষতির মুখে  দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনার সংক্রমণ বেশি থাকায় এক মাস আগেই দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া। এর আগে সিরিজ শুরুর মাঝেই সফর স্থগিত করে দেশে ফিরে গিয়েছিল ইংল্যান্ড। টানা দুটি সিরিজ হাতছাড়া হওয়ায় চিন্তায় পড়ে গেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

করোনার কারণে সিরিজ স্থগিত হওয়ায় অনেক দেশই আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) তাঁদের আর্থিক ক্ষতির বিষয়টি ভেবে দেখার অনুরোধ করেছে সিএসএ। এই বিষয়ে আইসিসিকে একটি চিঠি দিয়েছে তারা।

আইসিসিকে পাঠানো চিঠিতে সিএসএ লিখেছে,”এভাবে আমাদের সফর বাতিল করে বিশ্বজুড়ে অসচ্ছল ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে খুব দুঃখজনক এক বার্তা পাঠানো হচ্ছে। বিশ্ব ক্রিকেটের স্থায়িত্ব, উন্নতি ও ভবিষ্যতে এর বিরূপ প্রভাব পড়বে।’’

এই সিরিজ বাতিল করার ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এমনটা জেনেও সিরিজ বাতিল করা অপমানদায়ক মনে করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

এ প্রসঙ্গে সিএসএর চেয়ারম্যান নিকোলা বলেছেন,’‘যদি ডিসেম্বরে এটা বলা হতো তবু মানা যেতো। তথাকথিত দক্ষিণ আফ্রিকান স্ট্রেইনেও ৭৫ ভাগ সংক্রমণ কমে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। তারা যদি আমাদের সঙ্গে নিয়ে কথা বলত এবং আমাদের বিশেষজ্ঞরা এ ব্যাপারে তাদের নিশ্চিত করত। আমরা জৈব নিরাপত্তার ব্যাপারেও নিশ্চিত করতাম। এ সিদ্ধান্ত দুই পক্ষ মিলেই নেওয়া উচিত ছিল এবং আর কী পদক্ষেপ নেওয়া যায়, সেটা আমরা ভেবে দেখতাম।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »