ইমার্জিং দল ঘোষণা, রয়েছেন সাইফ-বিপ্লব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বর্তমান জাতীয় দলের টেস্ট স্কোয়াডেও রয়েছেন ওপেনার সাইফ হাসান। এছাড়া আমিনুল ইসলাম বিপ্লব টি-টোয়েন্টি দলে নিজের জায়গা অনেকটাই পাকা করে ফেলেছেন। এবার তাদের নিয়েই ইমার্জিং দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এক ঝাঁক তারকা ক্রিকেটার। এছাড়া সাম্প্রতিক সময়ে ভালো করা তরুণ ক্রিকেটাররা ঠাই পেয়েছেন এই দলে।

ইমার্জিং দলটি আয়ারল্যান্ড উলভস দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে খেলবে। সূচি অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রেখে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে কোয়ারেন্টিনে থাকবেন আইরিশ ক্রিকেটাররা। ২৬ ফেব্রুয়ারি শুরু হবে একমাত্র চারদিনের ম্যাচ। ৫, ৭ ও ৯ মার্চ পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, চারদিনের ম্যাচের মত যে ম্যাচগুলোর ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

১২ ও ১৪ মার্চ ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭ ও ১৮ মার্চ একই ভেন্যুতে গড়াবে দুটি টি-টোয়েন্টি।

একনজরে ইমার্জিং দল

সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন, শামিম পাটোয়ারি, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ শাহিদ আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা, আমিনুল ইসলাম বিপ্লব, রকিবুল হাসান, তানভির ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন ও আকবর আলী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »