সাকিবকে ছাড়াও বাংলাদেশ ভালো দল- বনার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চট্টগ্রাম টেস্টে হারের পর মোটেও ভালো অবস্থাতে নেই বাংলাদেশ দল। হারের কষ্ট তো আছেই, এরপর দুঃসংবাদ হয়ে এসেছে সাকিব আল হাসানের চোট। সাকিবকে ছাড়া বাংলাদেশ দল উদ্বিগ্ন হলেও সাকিবের না থাকাকে অবশ্য সুবিধা হিসেবে মানতে নারাজ ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয় দলের ফর্মে থাকা ব্যাটসম্যান এনক্রুমাহ বনার অবশ্য মনে করেন, সাকিব না থাকা সত্তেও বাংলাদেশকে হালকেভাবে নেওয়ার সুযোগ নেই। বরং সাকিব থাকা অবস্থায় যেভাবে দল প্রস্তুতি নিয়েছে, এবারো একই থাকবে প্রস্তুতি।

বনার বলেন,’‘সাকিবের অনুপস্থিতি তাদের জন্য বিশাল ক্ষতি। তার পারফরম্যান্স ভালো, অভিজ্ঞও। তবে সাকিবকে ছাড়াও তারা ভালো একটি দল। তাই কোনো কিছুই হালকাভাবে নিচ্ছি না। আমরা একই প্রস্তুতি নিব, যা আমাদের ভালো ফলাফলও এনে দিচ্ছে। জেতাটা গুরুত্বপূর্ণ; শুধু আমাদের জন্যও নয়, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে থাকা সমর্থকদের জন্যও। আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল থাকা এবং দেশের জন্য লড়াই করা খুব গুরুত্বপূর্ণ।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »