নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া-
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সেই একই সময়ে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ রয়েছে টাইগারদের। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ধারণা করছে, বিশ্বকাপের ঠিক আগে এই দুই দেশকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে বাংলাদেশ।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে অনুষ্ঠিত হবে। আর সেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে অস্ট্রেলিয়া।
সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিল তাঁরা। তবে এই সিরিজে বাংলাদেশের বিপক্ষে কোন টেস্ট ম্যাচ খেলবে না অজিরা। সেক্ষেত্রে টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অ্যারন ফিঞ্চের দল।।
