সাকিবের পর ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন সাদমান-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দুঃসংবাদ যেনো পিছু ছাড়ছে না বাংলাদেশ শিবিরে। আজই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে দুঃসংবাদ আসলো যে ঢাকা টেস্টে খেলতে পারবেন না উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময়ে একাধিকবার আঘাত পেতে দেখা গিয়েছিল সাদমানকে। একবার ত পায়ে ব্যথা নিয়ে মাঠও ছেড়েছিলেন তিনি। এরপর চতুর্থদিন আবার ফিল্ডিংয়ের সময়ে আঘাত পান তিনি। ফিল্ডিংয়ের সময়ে পড়ে গিয়ে আঘাত পান সাদমান এবং সেই আঘাতই তাকে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে দিলো।

বিসিবি জানিয়েছে,”মেডিকেল টিমের প্রস্তাব হলো সাদমান পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ওকে খেলতে না দেওয়ার। তাই তাকে দ্বিতীয় টেস্টের সময়েও বিশ্রামে থাকতে বলা হয়েছে। এই ব্যাটসম্যান এখন জৈব সুরক্ষা বলয়ের বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারবেন এবং বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »