নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কুঁচকির পরে ঊরুর চোটে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর জায়গায় দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন সৌম্য সরকার। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
আজকে বাংলাদেশ দলের সঙ্গে সৌম্যের যোগ দেয়ার কথা রয়েছে। কুঁচকির চোট কাটিয়ে চট্টগ্রাম টেস্টে মাঠে নেমেছিলেন সাকিব। দ্বিতীয় দিন বিকেলে নিজের বোলিংয়ে ফিল্ডিংয়ের সময় আবারো ব্যথা পান পায়ে।
চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১১ই ফেব্রুয়ারি ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।
