নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ভারতকে ২২৭ রানে হারিয়েছে সফরকারী ইংল্যান্ড। ৯ উইকেট হাতে নিয়ে শেষ দিনে ব্যাট করতে নেমে মাত্র ১৯২ রানেই গুড়িয়ে যায় ভারতের ইনিংস।
দিনের শুরুতেই পুজারাকে ফেরান জ্যাক লিচ। ৩য় উইকেট কোহলির সাথে ভালোভাবেই এগোতে থাকে তরুন শুভমান গিল। কিন্ত এন্ডারসনের ম্যাজিকেল স্পেলে লন্ডভন্ড হয়ে যায় ভারতীয় শিবির! একই ওভারে গিল ও আজিঙ্কা রাহানেকে বোল্ড করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রনে নেন এন্ডারসন। আগের ইনিংসে দূর্দান্ত খেলা পান্টকেও ভীত গড়তে দেননি এন্ডারসন! এক স্পেলে ৩ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের ম্যাচ জয় অনেকটাই সহজ করে দেন ৩৮ বছর বয়সী এই পেসার।
একপ্রান্ত আগলে রেখে কোহলি ফিফটি করলেও আসা যাওয়ার মিছিলে ছিলেন সুন্দর-অশ্বিনরা। লিচের বোলিং ঘূর্নিতে শেষ পর্যন্ত ১৯২ রানে থামে ভারতের ২য় ইনিংস। সিরিজের প্রথম টেস্টে ২২৭ রানের বিশাল জয়ে ১-০ তে এগিয়ে গেলো সফরকারীরা। ইংল্যান্ডের পক্ষে লিচ ৪টি ও এন্ডারসন নেন ৩ উইকেট, ভারতের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন অধিনায়ক কোহলি।
সংক্ষিপ্ত স্কোরঃ ইংল্যান্ড ৫৭৮/১০ (রুট ২১৮) ও ১৭৮/১০
ভারত ৩৩৭/১০ ও ১৯২/১০
ফলাফলঃ ইংল্যান্ড ২২৭ রানে জয়ী।
