আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে সিরিজ বাতিল –

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি বছরের এপ্রিলে জিম্বাবুয়ে সফর করার কথা ছিল আয়ারল্যান্ডের। তবে করোনার প্রকোপ বেশি থাকার কারণে সেই সফরটি বাতিল করতে বাধ্য হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। মূলত আফ্রিকার দেশগুলোতে করোনা পরিস্থিতি এখনো খুবই নাজুক।

পূর্বসূচি অনুযায়ী আগামী ২৮ মার্চ দেশটিতে সফর করার কথা ছিল আইরিশদের। সেখানে পৌঁছে কোয়ারেন্টাইন পালন করে তাররপরই ৩ টি ওয়ানডে এবং একই সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল তাদের।

জিম্বাবুয়ে বোর্ডের কাছে সিরিজটি বাতিল হবার খবর পেয়ে তাই বেশ হতাশ আয়ারল্যান্ড হাই পারফরম্যান্স পরিচালক রিচার্ড হোল্ডসওয়ার্থ। তবে করোনাকালে তাদের এ ধরণের সিদ্ধান্ত তিনি আগেই প্রত্যাশা করেছিলেন বলে জানান।

এ প্রসঙ্গে তিনি বলেন,”আমরা খুবই হতাশ। তবে সত্যি কথা বলতে কী, এটি আমাদের সহযোগী জিম্বাবুয়ের পক্ষ থেকে ঘোষণাটি অপ্রত্যাশিত নয়।”

তবে আসছে গ্রীষ্মে ওয়ানডে সিরিজটির জন্য আয়ারল্যান্ডে সফর করে খেলতে চায় জিম্বাবুয়ে। এ জন্য জেডসির প্রশংসাও করেন হোল্ডসওয়ার্থ।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন,”এই সফরকে সম্ভব করে তুলতে তাদের প্রচেষ্টা এবং সচেষ্ট কার্যক্রম প্রশংসার দাবীদার। তবে শেষ পর্যন্ত খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষা অবশ্যই প্রাথমিক বিবেচনার বিষয় হতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »