নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য শেষ হওয়া রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে দারুণ এক ম্যাচ জিতিয়েছেন পেসার হাসান আলী। ২৬ বছর বয়সী এই ডানহাতি পেসার শেষ দিন একাই শেষ করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপকে। এর মধ্যে দিয়ে ঐতিহাসিক এক সিরিজ ইতিহাস গড়েই শেষ করেছে পাকিস্তান।
জয়ের পর পাকিস্তানকে অভিনন্দন আর শুভেচ্ছায় সিক্ত করছেন সবাই। তবে পাকিস্তানের লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খানের টুইট পৃথকভাবে দৃষ্টি কেড়েছে। পাকিস্তানের জয়ের পর হাসানকে নিয়ে শাদাব বলেছেন- বিদ্যুৎ অস্থায়ী, তবে জেনারেটর স্থায়ী!
এমন এক টুইট বার্তায় শাদাব লিখেছেন,’‘আল্লাহ সবসময় কঠোর পরিশ্রমের মূল্যায়ন করেন। ১০ উইকেট নেওয়ায় অভিনন্দন হাসান আলী। ইলেক্ট্রিসিটি টেম্পোরারি, জেনারেটর পার্মানেন্ট।’’
এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। দারুণ পারফরম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের পঞ্চম স্থানে উঠে এসেছে বাবর আজমের দল।
