এসসিএস একাডেমি কাপে চ্যাম্পিয়ন গ্রীন সিলেট

সাফায়েত ফুয়াদ »

 

আজ ৮ই ফেব্রুয়ারি সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশন কতৃক  আয়োজিত দ্বিতীয় বারের মতো সফল টুর্নামেন্ট বঙ্গবন্ধু রয়েল কেফে জুনিয়র একাডেমি কাপ টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১  এর জমকালো ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

এসোসিয়েশনের এই টুর্নামেন্টে সিলেট নগরীর ৭ টি এবং বিয়ানিবাজার উপজেলার ১ টি ক্লাব অংশগ্রহণ করে। এতে গ্রীন সিলেট একাডেমির ২ টি ক্লেমন সুরমা একাডেমির ২টি বেসিক  একাডেমির ২ টি সরকারি শিশু পরিবার ১ টি রাগীব রাবেয়া একাডেমির ১ টি টাইগার্সের ১ টি  এবং বিয়ানিবাজার কুয়াবের ১ টি টিম অংশগ্রহণ করেছিল। শুরুর দশ দিনের মাথায় টুর্নামেন্টটি সফলভাবে শেষ করতে পেরেছে সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশন।

গ্রুপ পর্বের লড়াইয়ের পর সেমিফাইনাল শেষ করে ফাইনালের মুখোমুখি হয় গ্রীন সিলেট ১ বনাম সরকারি শিশু পরিবার। বেলা সাড়ে বারোটায় ম্যাচটি শুরু হয়।  আজকের ফাইনাল ম্যাচের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট জেলার অভিজ্ঞ দুই আম্পায়ার সেলিম আহমেদ এবং রবীন চৌধুরী। টসে জিতে সরকারি শিশু পরিবার বোলিং এর সিদ্ধান্ত নেয় এবং গ্রীন সিলেট একাডেমিকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায়।  তবে যে কিছুটা ভুল সিদ্ধান্ত নিয়েছে তা একাই প্রমাণ করে দেখিয়েছেন গ্রীন সিলেট একাডেমির তোফায়েল। ৫২ বলে ৯২ রানের এক টর্নেডো ইনিংস খেলেছেন। ম্যাচ সেরা, টুর্নামেন্ট সেরা ও সেরা ব্যাটসম্যান এর পুরুস্কার ও উঠে তার হাতে।

তোফায়েল ছাড়া বাকী সব ব্যাটসম্যানের বিপক্ষে ভালো বোলিং করেছে সরকারি শিশু পরিবারের বোলাররা।  তোফায়েল ছাড়া কেউই ভালো ব্যাটিং করতে পারেনি। আরফাত করেছেন হ্যাটট্রিক এবং পারভেজ ৩ টি, নায়েম জাকির, ওলি ১ টি করে উইকেট পেয়েছেন।  ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৫৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় গ্রীন সিলেট একাডেমি। জবাবে অতি ধীর গতির ব্যাটিং এবং গ্রীন সিলেট একাডেমির ইকোনমিকাল বোলিং তোপে ২০ ওভারের বিনিময়ে ৯৩ রানে গিয়ে থামে তাদের রানের চাকা। তোফায়েল ২ টি সাব্বির, রতন এবং মিজান ১ টি করে উইকেট শিকার করেন।

তারইসাথে ফাইনালে হারের স্বাদ উপভোগ করে সরাসরি শিশু পরিবার এবং জয়ের উল্লাসে মেতে উঠে গ্রীন সিলেট একাডেমি। ফাইনাল ম্যাচের পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন এবং সভাপতিত্বে করেন সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশন এর সভাপতি এনামুল হক জুনিয়র। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্র‍য়াস গ্রুপের পরিচালক  এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। অতিথিরা তাদের বক্তব্যের মাধ্যমে আশ্বাস দেন আগামীতে যত ধরনের ক্রিকেট  টুর্নামেনট হবে তাদের পৃষ্ঠপোষকতা থাকবে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »