নিউজিল্যান্ড সিরিজেই অভিষেক হচ্ছে ফিলিপের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে থাকবেন না ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথের মতো তারকারা। তাদের বদলে স্কোয়াডে ডাকা হয়েছে বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপের মতো তরুণ ক্রিকেটারদের।

সর্বশেষ দুই বিগ ব্যাশে দুর্দান্ত রান করা ফিলিপ দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়া দলে জায়গা পেয়েছেন। এবার হয়তো অভিষেক হয়েই যাবে। সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সম্ভাব্য পাঁচ ব্যাটসম্যানের নাম ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

কিউইদের বিপক্ষে তাদের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। এর আগে নিজদের একাদশ নিয়ে খোলাশা করতে গিয়ে ফিলিপের নাম নিয়েছেন অজি দলপতি।

তিনি বলেছেন,”টপ অর্ডারের তিন ব্যাটসম্যান হিসেবে ওয়েড, ফিলিপি এবং আমি খেলব। ম্যাক্সি (ম্যাক্সওয়েল) ও স্টইন (স্টয়নিস) চার ও পাঁচে। … জশ ফিলিপ দুর্দান্ত ফর্মে আছে এবং তাকে ভালো খেলতে দেখা দারুণ। আমরা জানি, ম্যাক্সির সঙ্গে ম্যাটি ওয়েডও কতটা দৃঢ়। ওয়েডি, আমি কিংবা জশ, যেই তিন নম্বরে ব্যাটিং করুক, এটা হবে দারুণ একটি সুযোগ।”

সর্বশেষ বিগ ব্যাশে ১৪৯.৪১ স্ট্রাইক রেট, ৩১.৭৫ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ৫০৮। এমন পারফরম্যান্সের সুবাদে সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছেন ফিলিপ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »