নিজের সামর্থ্যে বিশ্বাস রেখেই মায়ার্সের ইনিংস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শেষদিনে ব্যাটসম্যানদের কাঁবু করে প্রথম দুই সেশনেই টেস্ট জিতে নিবে টাইগাররা অথচ ঘটলো তাঁর বিপরীত। সারাদিন ব্যাটিংয়ে থেকে জয় এনে দেওয়ার পিছনে সবথেকে বড় অবদান ক্যারিবীয় ব্যাটসম্যান কাইল মায়ার্সের।

পুরো টেস্টেই তাঁরা ইতিবাচক ছিলেন। পরাজয় গ্রহণ করে নেয়ার চেয়ে বরং লড়াই চালিয়ে যাওয়াই ছিল তাদের মূলমন্ত্র। ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন মায়ার্স।

তিনি বলেন,”আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি সেইসঙ্গে আমার নিজের এবং দলের সামর্থ্যে বিশ্বাস রাখি। আমরা পুরো টেষ্টেই ইতিবাচক ছিলাম। আমরা কখনও হাল ছাড়িনি। আমরা সবসময় ড্রেসিংরুমে বলেছিলাম যে আমাদের লড়াই চালিয়ে যাওয়া দরকার। অধিনায়ক এবং কোচ বোলারদের বলেছিলেন যে তোমাদের এই জাতীয় পিচে লড়াই চালিয়ে যাওয়াই শ্রেয়।”

সতীর্থ এবং পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এছাড়া তার এই ধরণের ইনিংস তরুণদের অনুপ্রাণিত করবে বলেও মনে করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন,”টেস্ট ক্রিকেট খেলতে নেমেই সেঞ্চুরি করতে পেরে, সেটাকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিতে পেরে এবং এই টেস্ট জিততে পেরে দারুণ অনুভূতি হচ্ছে আমার। আমি আমার সতীর্থ, আমার কোচ এবং পরিবারের সকলকে ধন্যবাদ জানাতে চাই। একজন ব্যক্তির অভিষেক টেস্টেই ডাবল সেঞ্চুরি করা সকল তরুণদের জন্য অনুপ্রেরণার হতে পারে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »