বাংলাদেশকে ঘরের মাঠে হারানো অনেক বড় অর্জন: লক্ষ্মণ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিজেদের মাঠে বাংলাদেশ সবসময় শক্ত প্রতিপক্ষ। যে কারণের দেশের মাটিতে টাইগারদের হারানো বিশাল বড় অর্জন বলে অভিহিত করেছেন ভারতের কিংবদন্তি সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। বাংলাদেশের বিরুদ্ধে পাওয়া ৩ উইকেটের জয়ে ওয়েস্ট ইন্ডিজ দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

এক টুইট বার্তায় লক্ষ্মণ ক্যারিবীয়দের জয়ের নায়ক কাইল মেয়ার্সকে প্রশংসায়কে ভাসিয়েছেন। মেয়ার্সের ২১০ রানের অপরাজিত ইনিংসে ভর করে টেস্টের আর ২ ওভার বাকি থাকতে জয় তুলে নেয় সফরকারী দল।

টুইটারে স্বীকৃত অ্যাকাউন্ট থেকে দেওয়া বার্তায় লক্ষ্মণ বলেন,’‘ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক রান তাড়া। সব প্রতিকূলতার বিরুদ্ধে বাংলাদেশকে তাদের মাটিয়ে হারানো, ৩৯৫ রান তাড়া করা অসাধারণ এক অর্জন। অভিষেকে দ্বিশতক হাঁকানোয় কাইল মেয়ার্সকে অভিনন্দন, তাও কিনা চতুর্থ ইনিংসে হাঁকালে। বিশাল অর্জন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »