চার দিনের প্রস্তুতি ম্যাচ ছাড়া টেস্ট খেলা কঠিন: মুমিনুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে টাইগাররা। এরপর টেস্ট সিরিজ শুরুর আগে লম্বা একটা সময় পেয়েছিল বাংলাদেশ দল। তবে লম্বা সেই সময়ে বিসিবি একাদশের বিপক্ষে ৩দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। যে ম্যাচে অংশ নিয়েছিলেন মূল স্কোয়াডে থাকা মাত্র ৫ ক্রিকেটার। ছিলেন না দলের তেমন কেউ। আর এটাই হয়তো টেস্ট চলাকালীন ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ এই টেস্টে চোট পেয়েছেন সাকিব, তামিম ইকবাল এবং মুমিনুল হক।

প্রথম টেস্ট শেষে অধিনায়ক জানালেন, কোন ৪ দিনের ম্যাচ ছাড়া এতো দিন পর টেস্ট খেলতে নেমেই এই দশা হয়েছে ক্রিকেটারদের। মুমিনুল জানান, ”খুবই কঠিন ছিল কারণ পুরো বছর কোন ৪ দিনের ম্যাচ না খেলেই টেস্ট খেলা আসলেই কঠিন।”

শেষ দিন খেলতে নেমে প্রথম দুই সেশন রাজত্ব করেছেন মায়ার্স এবং বোনার। তাদের ২১৬ রানের জুটিতেই জয়ের স্বপ্ন পাই ওয়েস্ট ইন্ডিজ। বোনার ৮৬ করে ফিরলেও মায়ার্স দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। আর ম্যাচ শেষে এই দুজনকেই প্রশংসায় ভাসিয়েছেন টেস্ট অধিনায়ক।

মুমিনুল বলেন,”মায়ার্স এবং বোনার খুবই ভালো খেলেছে। আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে পারনিনি। এমনকি আমাদের বোলাররাও সঠিক জায়গায় বল করতে পারেনি। তবে পুরো কৃতিত্বই দিতে হবে তাদের দুজনকে।”

মুমিনুল মনে করেন, দল হিসেবে তারা চাইলে আরও সুযোগ তৈরি করতে পারতেন। তবে দ্বিতীয় টেস্টের আগে এই হার থেকেও ইতিবাচক কিছু নিয়ে যেতে চায় বাংলাদেশ।

মুমিনুল আরও বলেন,”শেষ দিনে উইকেট থেকে স্পিনাররা সাহায্য পাচ্ছিল, আমরা চাইলে আরও সুযোগ তৈরি করতে পারতাম। যদিও ম্যাচ হেরেছি তবে এখান থেকে কিছুটা হলেও ইতিবাচক কিছু পেয়েছি। আমরা দল হিসেবে প্রথম ইনিংসে খেলেছি, ৪দিন তাদের ওপর প্রভাব বিস্তার করেছি। মেহেদি খুব ভালো খেলেছে বিশেষ করে বোলিংয়ে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »